নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি আগামীকাল রবিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম বন্দরের চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। প্রকল্পগুলো হলো; জাহাজ জেটিতে ভেড়াতে সহায়তাকারী নতুন একটি টাগবোট, নবনির্মিত সার্ভিস জেটি, নিউমুরিং ওভার ফ্লো ইয়ার্ড ও সুইমিং কমপ্লেক্স।
সকাল দশটায় বন্দরের ১নং জেটি এলাকায় টাগবোট ও সার্ভিস জেটির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিমন্ত্রী। এ দুইটি প্রকল্প উদ্বোধনের পর তিনি নিউমুরিং ওভার ফ্লো ইয়ার্ড ও বন্দর স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন সুইমিং কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। বিকালে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) একটি সভায় যোগ দেবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও বিএসসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খালিদ মাহমুদ চৌধুরী।


