কনটেইনারবাহী ট্রেনে পণ্য যাবে ভারতে
রোনা মহামারিকালে বাংলাদেশ-ভারতের কনটেইনার ট্রেন সার্ভিস জোরদার হতে শুরু করে। কর্মকর্তারা বলছেন, ভুটান ও নেপালের সঙ্গে বাণিজ্য চাঙ্গা করতে ক্রস বর্ডার রেলপথ সংযোগ চালু করার চিন্তাভাবনা চলছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে গম ও সয়াবিনের দাম বেড়েছে: বাণিজ্য সচিব
সচিব তপন কান্তি ঘোষ বলেন, 'ওই ২টি দেশের সংকট কবে কাটবে তা আমাদের জানা নেই। ওই ২ দেশ থেকে আমদানি যতদিন বন্ধ থাকবে ততদিন পণ্যের দাম কমার সম্ভাবনা নেই। এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা বিশ্বের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।'
১০ কোটি ডলারে তিনটি উইন্ড পোর্ট নির্মাণ করবে ম্যাসাচুসেটস
দ্রুত সম্প্রসারণমান গভীর সমুদ্র বায়ুবিদ্যুৎ খাতকে সহায়তার জন্য তিনটি উইন্ড পোর্ট নির্মাণ করবে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্য সরকার। এই কাজে ১০ কোটি ডলার বিনিয়োগ করবে...
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে ২০২৫ সাল পর্যন্ত বৈদেশিক দেনা পরিশোধ সম্ভব: অর্থমন্ত্রী
চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ পরিশোধে বাংলাদেশের ব্যয় হবে ২.৪ বিলিয়ন ডলার, যা পরের বছর বেড়ে ২.৮ বিলিয়ন ডলারে উন্নীত হবে। ২০২৪-২৫ অর্থবছরে বৈদেশিক দেনা মেটাতে ৩.৩ বিলিয়ন ডলার এবং তার পরের বছর ৪ বিলিয়ন ডলার ব্যয় হবে।
চট্টগ্রাম থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছেড়ে গেল প্রথম জাহাজ ‘এমভি অ্যামো’
যুক্তরাজ্যে সরাসরি যাতায়াতের ফলে আগের চেয়ে সময় কমে আসবে এবং রপ্তানিকারকদের অর্থও সাশ্রয় হবে। বর্তমানে শ্রীলঙ্কা ও সিঙ্গাপুরের বন্দর হয়ে পণ্য যেতে লাগছে ৩৫ থেকে ৪০ দিনের মত।
পানামা ক্যানাল কনটেইনার টার্মিনাল নির্মাণে স্থবিরতা কাটছে
দীর্ঘ প্রতীক্ষিত পানামা ক্যানাল কনটেইনার টার্মিনাল নির্মাণে জটিলতা অবশেষে কাটতে চলেছে। পানামা সরকার জানিয়েছে, সম্প্রতি তারা একটি বিনিয়োগ গ্রুপের সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করেছে।...
সোমবার থেকে পাম তেলের রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ভোজ্যতেলের বাজারের এক-তৃতীয়াংশ পাম তেলের দখলে, আর বিশ্বের মোট পাম তেল সরবরাহের ৬০ শতাংশই আসে ইন্দোনেশিয়া থেকে।
যুক্তরাষ্ট্রে ৪৫ কোটি টাকার সুরক্ষা সামগ্রী রপ্তানি করেছে বাংলাদেশ
গত এক বছরে (২০২১) পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট-পিপিই রপ্তানি করেছে ১৩ লাখ ৭১ হাজার ২৪৫ পিস। এরমধ্যে এই এক বছরে প্রায় তিন লাখ সেট পিপিই, মাস্ক, গ্লাভসসহ মেডিক্যাল সামগ্রী পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে।
জিআই পণ্যের তালিকায় যুক্ত হলো বাগদা চিংড়ি
কোনো একটি দেশের নির্দিষ্ট ভূখণ্ডের মাটি, পানি, আবহাওয়া ও সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা এবং সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটিকে সেই দেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
ভারত গম রপ্তানি বন্ধ করেনি : বাণিজ্যমন্ত্রী
একটি খবর রটেছে যে-ভারত গম রপ্তানি বন্ধ করেছে। কিন্তু আমি হাইকমিশনের সাথে আলাপ করে জেনেছি, বাংলাদেশের জন্য রপ্তানি বন্ধ হয়নি। জিটুজি ভিত্তিতে আমদানি চালু রয়েছে। পাশাপাশি বেসরকারি পর্যায়ে বাংলাদেশি কোনো ব্যবসায়ী আমদানি করতে চাইলে সেই সুযোগ করে দেয়া হবে। এ ছাড়া দেশে গমের বর্তমান যে মজুদ রয়েছে, তাতে সহসা কোনো সংকট হওয়ার কথা নয়।’









