টিসিবির জন্য সয়াবিন তেল ও ডাল ক্রয় প্রস্তাব অনুমোদন
ফ্যামিলি কার্ডের আওতায় একজন কার্ডধারীর কাছে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও দুই কেজি পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা দামে বিক্রি করা হচ্ছে
বাংলাদেশের বাণিজ্য প্রসারের প্রচেষ্টা জোরদার করার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর
আমাদের আন্তর্জাতিক ব্যবসা ও উৎপাদন কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন সময় এসেছে আমরা এমনভাবে কাজ শুরু করতে পারি যাতে বাংলাদেশের প্ল্যাটফর্মগুলি উদ্ভাবন ও উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক ইনকিউবেটর হয়ে উঠতে পারে।
পানিতে ভাসল হ্যাপাগ-লয়েডের নতুন দানবাকার কনটেইনার জাহাজ
হ্যাপাগ-লয়েডের ১২টি নতুন আল্ট্রা-লার্জ কনটেইনার জাহাজের প্রথমটি সম্প্রতি পানিতে ভাসানো হয়েছে। নির্মাণ কার্যাদেশ পাওয়ার দুই বছর পর এটি পানিতে ভাসাতে সমর্থ হলো দক্ষিণ কোরিয়ার...
২০২২ সালে রেকর্ড এলএনজি আমদানি
বিদায়ী ২০২২ সালে বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) আমদানি অভূতপূর্বভাবে বেড়েছে। ইউক্রেন যুদ্ধের জেরে জ্বালানি পণ্যটির আমদানি বাজারে বড় পরিবর্তন দেখা গেছে। সাধারণত এশিয়ার...
২০৪০ সালের মধ্যে অর্থনীতি ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে
উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংগত কারণেই চাপে থাকলেও ধীরে ধীরে বাংলাদেশ তা সামাল দিয়ে উঠছে। ২০২২ সালের ডিসেম্বর মাসের রপ্তানি আগের বছরের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে। প্রবাসী আয়ও আগের মাসের তুলনায় ৬ দশমিক ৫৫ শতাংশ বেড়েছে। সরকারের প্রণোদনামূলক পদক্ষেপ ও কৌশলের কারণে প্রবাসী আয় আরও বাড়বে বলেও প্রত্যাশা করা বলা হয়, এতে রিজার্ভের ওপর চাপ কমবে। বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ২৫১ কোটি ডলার।
জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগী হয়ে কাজ করছে
রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি আরও বলেন, কানেক্টিভিটি বৃদ্ধির লক্ষ্যে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এবং কক্সবাজার-চট্টগ্রাম সড়ক সম্প্রসারণের কাজ করে যাচ্ছে জাপান। এ ছাড়া জাপান বাংলাদেশের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ঢাকা মেট্রোরেল, ঢাকা বিমানবন্দরের টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চালিয়ে যাচ্ছে।
চলতি বছর হবে মন্দার বছর
প্রকাশনায় আরও বলা হয়েছে, ২০২৩ সালে বৈশ্বিক, বিশেষত ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা খুবই ক্ষীণ। জরিপে অংশ নেওয়া সব শীর্ষ অর্থনীতিবিদ ২০২৩ সালে ইউরোপে দুর্বল প্রবৃদ্ধির প্রক্ষেপণ করেছেন। ৯১ শতাংশ অর্থনীতিবিদ মার্কিন যুক্তরাষ্ট্রে দুর্বল প্রবৃদ্ধি হবে বলে মনে করছেন।
ডিজেলের মজুদ বাড়ানোর তোড়জোড় ইউরোপের
আগামী ৫ ফেব্রুয়ারি রাশিয়া থেকে পরিশোধিত জ্বালানি পণ্য আমদানি বন্ধ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই সিদ্ধান্তের কারণে ডিজেলের বৈশ্বিক বাণিজ্যে বড় পরিবর্তন এসেছে। আমদানি...
বাংলাদেশে বাণিজ্য বাড়াতে আগ্রহী নাইজেরিয়া
নাইজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে পারস্পরিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ করতে চায় নাইজেরিয়া। তারা দুই দেশের মধ্যকার ব্যবসা, বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি এবং বিভিন্ন খাতে সহযোগিতা স্থাপনের সম্ভাবনা পর্যালোচনা করছে। দ্রুত দুই দেশের মধ্যে একটি অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠবে।
বে টার্মিনালের ডিপিপি প্রণয়নের কাজ চলছে : নৌপরিবহন প্রতিমন্ত্রী
সভাপতির বক্তব্যে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, আজ বন্দরের জন্য ঐতিহাসিক মুহূর্ত। ২০০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার ড্রাফটের জাহাজ ‘কমন অ্যাটলাস’ ভিড়েছে। বন্দরের সক্ষমতা বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বে টার্মিনাল জাতির চাহিদা। ডিপিপি প্রণয়নের কাজ চলছে। করোনার মধ্যেও প্রবৃদ্ধি ধরে রাখতে সক্ষম হয়েছি। থ্রি মিলিয়ন কনটেইনার ক্লাবে অবস্থান ধরে রাখতে পেরেছি।









