সংবাদ

রপ্তানি পোশাক চুরি বন্ধে মহাসড়কে নজরদারি বাড়ানোর আহ্বান

বিজিএমইএ নেতারা পরিবহনের সময় পণ্য চুরি প্রতিরোধের পদক্ষেপ হিসেবে পণ্যবাহী সব কার্গো ভ্যানে জিপিএস ট্র্যাকার নিশ্চিত করার অনুরোধ জানান

নৌপরিবহন ধর্মঘট প্রত্যাহার

চলতি মাস থেকে নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন পর্যন্ত অন্তর্বর্তী সময়ে এক হাজার টন মালামাল বহনকারী জাহাজ ও যাত্রী পরিবহন লঞ্চের শ্রমিকরা প্রতি মাসে তাদের মজুরির সঙ্গে ১২০০ টাকা এবং এক হাজার টনের ওপরের জাহাজের শ্রমিকরা প্রতিমাসে ১৫০০ টাকা অতিরিক্ত ভাতা পাবেন

নভেম্বরের ২৫ দিনে র‍েমিট্যান্স এলো ১৩৫ কোটি ডলার

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২৫ দিনে রাষ্ট্র মালিকানাধীন পাঁচ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ২৩ কোটি ৪০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আর বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৯৮ লাখ ডলার, বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে চার লাখ ডলার এবং বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে দুই কোটি ৮৮ লাখ ডলারের রেমিট্যান্স।

দুটি স্পেশাল-পারপাস শিপ কেনার পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাজ্য

নর্ড স্ট্রিম ওয়ান ও টু পাইপলাইনে ফাটলের ঘটনার পর যুক্তরাজ্য তাদের পানির নিচের সম্পদের সুরক্ষায় দুটি স্পেশাল-পারপাস শিপ কেনার পরিকল্পনা গ্রহণ করেছিল। তবে এখন...

দেশে পাঁচ মাস আমদানি করার মতো রিজার্ভ রয়েছে: প্রধানমন্ত্রী

রিজার্ভ কমার সমস্যাটা কেবল বাংলাদেশের নয় বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর অনেক দেশেরই রিজার্ভ কমে গিয়েছে।

ভেনিজুয়েলা থেকে তেল রপ্তানি করতে পারবে শেভরন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন শেভরনকে ভেনিজুয়েলা থেকে জ্বালানি তেল রপ্তানির অনুমতি প্রদানে সম্মত হয়েছে। ভেনিজুয়েলার বর্তমান শাসকগোষ্ঠীর ওপর আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করার...

ডিসেম্বরের মধ্যে এলসি সমস্যার সমাধান হবে

অর্থনীতির ৮০ শতাংশ আপনাদের ব্যবসায়ীদের হাতে। সে জন্য আপনাদের জন্য সব দরজা খোলা। প্রধানমন্ত্রী আপনাদের জন্য অত্যন্ত আন্তরিক

রাষ্ট্রায়ত্ত শিপিং লাইন চালু করবে দক্ষিণ আফ্রিকা

করোনা মাহামারির সময়ে বৈশ্বিক সাপ্লাই চেইনে যে স্থবিরতা নেমে এসেছিল, তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল প্রায় সব দেশের জন্য। দক্ষিণ আফ্রিকাও সেই সংকটময় পরিস্থিতির...

ব্রুনাই থেকে বছরে দেড় মিলিয়ন টন এলএনজি আমদানি করতে চায় বাংলাদেশ

গত ১৬ অক্টোবর বাংলাদেশ ও ব্রুনাই দারুসসালামের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পেট্রোলিয়াম সরবরাহে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই হয়

ছয় স্ক্যানার কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি

বাণিজ্য সহজীকরণ এবং পণ্য খালাস দ্রুততার পাশাপাশি চোরাচালান ও শুল্ক কর ফাঁকি রোধে কনটেইনার স্ক্যানার কেনার কথা অর্থমন্ত্রী বিভিন্ন সময় সাংবাদিকদের জানিয়েছিলেন