বাল্টিক সাগরে সুইডেনের জলসীমায় ডেনমার্কের একটি কেপসাইজ বার্জ ও একটি ব্রিটিশ জেনারেল কার্গো ক্যারিয়ারের মধ্যে সংঘর্ষে ডেনিশ বার্জটির একজন ক্রু মারা গেছেন এবং অপর এক ক্রু নিখোঁজ হয়েছেন।
তরলীকৃত হাইড্রোজেন জ্বালানি আনতে সম্প্রতি অস্ট্রেলিয়ার উদ্দেশে জাপান ত্যাগ করেছে বিশ্বের প্রথম হাইড্রোজেন ক্যারিয়ার সুইসো ফ্রন্টিয়ার। ফেব্রুয়ারির শেষের দিকে জাহাজটি হাইড্রোজেন নিয়ে জাপানে ফিরে আসবে।
জাপানে একটি অফশোর উইন্ড ফার্ম প্রকল্পে একসঙ্গে কাজ করবে মিৎসুই ওএসকে লাইনস লিমিটেড (এমওএল) ও ফ্লোটেশন এনার্জি পিএলসি (ফ্লোটেশন এনার্জি)। সম্প্রতি কোম্পানি দুটির মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
হংকংভিত্তিক এলএফ লজিস্টিকসকে অধিগ্রহণ করছে কনটেইনার শিপিং জায়ান্ট মায়েরস্ক। সম্প্রতি এ বিষয়ে তাদের মধ্যে ৩৬০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় মিসিসিপি নদীর তীরে ১৫৮ একর জায়গায় একটি নতুন অয়েল টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়েছে। লোয়ার মিসিসিপি অঞ্চলের প্রথম ও সবচেয়ে বড় অয়েল টার্মিনাল হতে যাচ্ছে এটি।
২০২১ সালে ৩ কোটি টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং করেছে চীনের নিংবো ঝৌশান পোর্ট। এর মাধ্যমে বিশ্বের তৃতীয় ব্যস্ততম কনটেইনার পোর্ট কমপ্লেক্সের অবস্থান নিশ্চিত করেছে বন্দরটি।
২০২১ সাল শেষে যুক্তরাষ্ট্রের মোট খুচরা আমদানি ২ কোটি ৬০ লাখ টিইইউএসতে উন্নীত হওয়ার পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল রিটেইল ফেডারেশন (এনআরএফ)। ২০২০ সালের তুলনায় তা ১৮ দশমিক ৩ শতাংশ বেশি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছয় মাসের সর্বনিম্নে পর্যায়ে নেমে এসেছে। অক্টোবরে দেশটির বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে ৬ হাজার ৭১০ কোটি ডলার। সেপ্টেম্বরে দেশটির বাণিজ্য ঘাটতি সর্বোচ্চ উচ্চতায় উঠে গিয়েছিল।
মালদ্বীপের একটি সংরক্ষিত প্রবাল অঞ্চলে আটকে পড়া বাল্কারের মালিকপক্ষ ১ কোটি ডলার ক্ষতিপূরণ দিয়েছে। এ ঘটনার জন্য বাল্কারটির নাবিককে দায়ী করা হয়েছে।
এভারগ্রিন লাইনের জন্য তৈরি করা নতুন একটি কনটেইনার জাহাজ পানিতে ভাসিয়েছে হুডং ঝংহুয়া শিপবিল্ডিং। ২৪ হাজার টিইইউএস ধারণক্ষমতার প্রথম কনটেইনার জাহাজ হতে যাচ্ছে এটি।
ইনগ্রাম মাইক্রোর কমার্স অ্যান্ড লাইফস্টাইল সার্ভিসেস (সিএলএস) ব্যবসার সিংহভাগ কিনে নিচ্ছে ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম। এ বিষয়ে ৩০০ কোটি ডলারের একটি চুক্তি হয়েছে তাদের মধ্যে।
সমুদ্র নিরাপত্তায় পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে লাইবেরিয়া ও চীন। সম্প্রতি লাইবেরিয়ার মেরিটাইম অথরিটি ও চীনের মেরিটাইম সেফটি অ্যাডমিনিস্ট্রেশন এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে।


