ছুটির পর বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি চালু

পবিত্র ঈদ-উল ফিতর ও মে দিবসের চারদিন ছুটি শেষে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরের মধ্যে পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার এ তথ্য জানান।

তিনি বলেন, মে দিবস ও ঈদ-উল ফিতর উপলক্ষে গত ১ মে থেকে ৪ মে পর্যন্ত চারদিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। বৃহস্পতিবার (৫ মে) ছুটি শেষে দুপুর থেকে পুনরায় দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ বলেন, বন্দর থেকে ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস নিতে পারেন, সেজন্য কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here