দীর্ঘদিন ধরে আধিপত্যকারী দক্ষিণ কোরিয়ার শিপইয়ার্ডগুলোর নতুন করে বিশেষায়িত এলএনজি ট্যাংকার সরবরাহ আদেশ নেওয়ার সক্ষমতা নেই। এই সুযোগটিই কাজে লাগাচ্ছে চীন। কারণ স্থানীয় ও আন্তর্জাতিক জাহাজমালিকরা এখন চীনের শিপইয়ার্ডগুলোর দিকেই ঝুঁকছেন।
এ বছর যে ১৬৩টি নতুন গ্যাস ক্যারিয়ারের সরবরাহ আদেশ দেওয়া হয়েছে, তার ৩০ শতাংশ পেয়েছে চীনের তিনটি শিপইয়ার্ড। এর মধ্যে এলএনজি ট্যাংকার নির্মাণের অভিজ্ঞতা আছে মাত্র একটি শিপইয়ার্ডের।



