সংবাদ

আদালতের আদেশেই ট্যাংকার আটকের চেষ্টা: ইরান

ওমান উপসাগরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে যে তেলবাহী ট্যাংকারের ওপর গোলাবর্ষণের অভিযোগ উঠেছে ইরানের নৌবাহিনীর বিরুদ্ধে, সেটিকে আটক করতে আদালতের আদেশ ছিল বলে দাবি করেছে...

জুনে বিকল্প জ্বালানি-নির্ভর ৫৫টি জাহাজ নির্মাণের কার্যাদেশ

চলতি বছরের জুনে বিকল্প জ্বালানি-নির্ভর জাহাজ নির্মাণের কার্যাদেশের দিক থেকে এলএনজিকে পেছনে ফেলেছে মিথানল। গত মাসে পরিবেশবান্ধব জ্বালানিচালিত মোট ৫৫টি জাহাজের কার্যাদেশ পেয়েছে ইয়ার্ডগুলো।...

নিঃসরণ লক্ষ্যমাত্রা পূরণে আন্তর্জাতিক চুক্তির আহ্বান জাতিসংঘ মহাসচিবের

২০৫০ সাল নাগাদ গ্রিনহাউস গ্যাস নিঃসরণের নিট পরিমাণ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যমাত্রা পূরণে আন্তর্জাতিক চুক্তিতে সম্মত হতে দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব...

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে সহযোগিতার আগ্রহ সৌদি যুবরাজের

তিনি একটি সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বাংলাদেশ সফর করতে আগ্রহ প্রকাশ করেন, যা ভবিষ্যতে দু’দেশের উন্নয়ন ও অংশীদারত্বের ক্ষেত্রে একটি অনন্য মাইলফলক হিসেবে চিহ্নিত হতে পারে।

ইপিজেডের বাইরের প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদও ৩ বছর চায় বিজিএমইএ

রপ্তানিমুখী শিল্পের সব প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করার জন্য অনুরোধ জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে শুধু রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) অবস্থিত সরাসরি রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্সের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করা হয়েছে। ইপিজেডের প্রতিষ্ঠান ব্যতীত অন্যদের মেয়াদ না বাড়ানোয় বৈষম্য তৈরি হবে। তাই তৈরি পোশাক রপ্তানি বাণিজ্যের সক্ষমতা ও প্রবৃদ্ধি বজায় রাখা এবং ব্যবসা সহজীকরণ ও ব্যয় হ্রাসের জন্য সরাসরি রপ্তানিমুখী সব শিল্পপ্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছরের পরিবর্তে তিন বছর করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশেষভাবে অনুরোধ জানানো হয় চিঠিতে।

আইএমওর কার্বন শুল্ক নিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা

ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) গ্রিনহাউজ গ্যাস ওয়ার্কিং গ্রুপের বৈঠক গত শুক্রবার শেষ হয়েছে। আজ (৩ জুলাই) লন্ডনে শুরু হওয়া আইএমওর মেরিন এনভায়রনমেন্ট প্রটেকশন কমিটির...

গভীর সমুদ্রে বড় ট্যাংকার থেকে পাইপলাইনের মাধ্যমে তেল খালাস শুরু

বাংলাদেশ ও চীন সরকারের মধ্যে (জিটুজি) চুক্তির ভিত্তিতে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় নির্মিত পাইপলাইনের মাধ্যমে মাত্র দুই দিনে প্রায় এক লাখ টন জ্বালানি তেল খালাস সম্ভব হবে।

রপ্তানি আয় বেড়েছে ৬ দশমিক ৬৭ শতাংশ

সদ্য বিদায়ী ২০২২–২৩ অর্থবছরে রপ্তানি হয়েছে ৫ হাজার ৫৫৬ কোটি ডলারের পণ্য। এই রপ্তানি তার আগের অর্থবছরের তুলনায় ৬ দশমিক ৬৭ শতাংশ বেশি। গত ২০২১-২২ অর্থবছরে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছিল ৩৪ দশমিক ৩৮ শতাংশ।

দুই-তৃতীয়াংশ বিদ্যুৎ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করবে ইতালি

চলতি দশকের শেষ নাগাদ নিজেদের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় দুই-তৃতীয়াংশ নবায়নযোগ্য উৎসের মাধ্যমে উৎপাদনের সংশোধিত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইতালি। দেশটি ২০৩০ সালের শেষ নাগাদ...

তিনটি সূচকের দুইটিতেই উন্নতি হয়েছে চট্টগ্রাম বন্দরের

সর্বশেষ অর্থবছরে কার্গো হ্যান্ডলিং বেড়েছে ১ লাখ সাড়ে ২২ হাজার মেট্রিক টন। কার্গো হ্যান্ডলিং হয়েছে ১১ কোটি ৮২ লাখ ৯৬ হাজার ৭৪৩ মেট্রিক টন। আগের ২০২১-২০২২ অর্থবছরে ১১ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ১৬০ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিং হয়েছে।